বন্যা আক্রান্ত এলাকায় ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে – DesheBideshe

বন্যা আক্রান্ত এলাকায় ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে – DesheBideshe



বন্যা আক্রান্ত এলাকায় ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে – DesheBideshe

ঢাকা, ১২ জুন – খাদ্য ঘাটতি পূরণের জন্য বন্যাদুর্গত এলাকায় খাদ্য বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১২ জুন) কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আলী ইমাম মজুমদার বলেন, ২০২৪ সালের বন্যায় যেসব এলাকা আক্রান্ত হয়েছে, সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা ও কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ডরুমের দালানগুলো ঠিক রাখতে কাজ করছে সরকার।

খাদ্য উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুত সময়ে কাজ করবেন।

এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ জুন ২০২৫



Scroll to Top