বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি অ্যানিমেল ক্লিনিকের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও অ্যানিমেল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি ক্লিনিকটি ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন অসুস্থ প্রাণীদের খোঁজ-খবর নেন।

সংশ্লিষ্টরা জানান, ক্লিনিকটি পথপ্রাণীসহ অসহায় প্রাণীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে।

বিএনপির নির্বাচনী ইশতেহারেও প্রাণী সুরক্ষার বিষয়ে আলাদা প্রস্তাবনা রয়েছে বলে জানা গেছে। উদ্বোধন অনুষ্ঠানের পর প্রায় আধা ঘণ্টা ক্লিনিকে অবস্থান করেন তারেক রহমান।

Scroll to Top