আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের বাসিন্দা নাসির উদ্দীন বলেন, ‘সড়ক দিয়ে যাচ্ছিলাম। এ সময় মানিকপাড়া মহল্লায় রাস্তার পাশে একটি বড় বটগাছের মাথায় একজনকে বসে থাকতে দেখি। ঘটনা জানাজানি হলে অনেকেই সেখানে জড়ো হন। তাঁরা কেউই তাঁকে চিনতে পারেননি। গাছের ডাল ভেঙে দুর্ঘটনার আশঙ্কায় ফায়ার সার্ভিসে ফোন করে ঘটনাটি জানিয়েছি। ফায়ার সার্ভিস তাঁকে নিরাপদে নিচে নামিয়ে এনেছে। তাঁর কথাবার্তায় মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।’
আক্কেলপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘আমরা আধা ঘণ্টা চেষ্টার পর বটগাছের মগডালে থাকা মানসিক ভারসাম্যহীন ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। ওই যুবক তাঁর পরিচয় জানাতে পারেননি। আমরা তাঁকে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেব।’



