
উপকরণ
-
সবুজ আপেল (কিউব করে কাটা): এক কাপ
-
সবুজ আঙুর (অর্ধেক করে কেটে নিতে হবে): আধা কাপ
-
কালো আঙুর অথবা লাল আঙুর (অর্ধেক করে কেটে নিতে হবে): আধা কাপ
-
পাকা আম (কিউব করে কাটা): ১ কাপ
-
তরমুজ (কিউব করে কাটা): পরিমাণমতো
-
কমলা: খোসা ছাড়িয়ে কোষগুলো খুলে নিতে হবে অাঁশের ভেতর থেকে
-
পানিতে গুলে নেওয়া ট্যাং: ৫০০ এমএল
-
চায়ের লিকার: এক কাপ
-
মাল্টা বা কমলার জুস: ৫০০ এমএল
-
স্বচ্ছ সোডাযুক্ত কোমল পানীয়: এক লিটার
-
চিনি: সিকি কাপ
-
পুদিনাপাতা: সাজানোর জন্য
প্রণালি
-
কিউব করে কাটা ফলগুলোতে লেবুর রস মেখে রেখে দিন।
-
একটি পাত্রে চায়ের লিকার, ট্যাং, চিনি ও লবণ মিশিয়ে ফলের মধ্যে ঢেলে দিন।
-
ফলের সঙ্গে ট্যাং লিকারের মিশ্রণ আলতোভাবে মিশিয়ে নাড়ুন।
-
এবার ১০ বা ১৫ মিনিট পরপর মাল্টা বা কমলার জুস ফলের পাত্রে অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিন।
-
পরিবেশনের আগে পরিবেশন গ্লাস বা কাপে ঢেলে ঠান্ডা কোমল পানীয় ঢেলে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



