বইটিতে ফ্রিল্যান্সিং কাজের ধারণা, ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা, প্রচলিত ভুল ধারণা তুলে ধরার পাশাপাশি কাজ শুরুর প্রস্তুতি, নিজের উপযোগী ক্ষেত্র ও মার্কেটপ্লেস নির্ধারণসহ জনপ্রিয় প্ল্যাটফর্মের তালিকা রয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির উপায়, মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরির পদ্ধতি, প্রকল্প পাওয়ার উপায়, পেমেন্টের পদ্ধতি, ক্লায়েন্ট বা গ্রাহক পাওয়ার কৌশল নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বইয়ের শেষে সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার পরিচয় ও তাঁদের সাফল্যের গল্প রয়েছে। ফলে শিক্ষার্থী ও তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী পাঠকের জন্য ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ার গাইডবই হিসেবে সহায়তা করবে বইটি।



