ফেসবুক-ইনস্টাগ্রামের সমস্যায় যে বার্তা দিলেন মার্ক জাকারবার্গ

ফেসবুক-ইনস্টাগ্রামের সমস্যায় যে বার্তা দিলেন মার্ক জাকারবার্গ
Channeliadds-30.01.24Nagod

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম হঠাৎ করে ৫ মার্চ নিস্ক্রিয় হয়ে পড়ে সবার আইডি সয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছিলেন না। এই অবস্থায় আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বার্তা দেন মেটার সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

মার্ক লেখেন, চিল (নিশ্চিন্ত থাকুন), কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।

মেটা সহ-প্রতিষ্ঠাতার কথাই অবশ্য ঠিক হয়েছে প্রায় এক ঘণ্টা পরে। ধীরে ধীরে সচল হয় মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম।

একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম ও থ্রেডসেও। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি। বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েন।

Reneta April 2023

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়ে।

Scroll to Top