ফেনীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

ফেনীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ফেনীতে আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি ও শুক্রবার ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েক দিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে।

সকালের অন্য দিনের তুলনায় রাস্তায় মানুষের উপস্থিতি কম ছিল। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। তবে রিকশাচালক, পরিবহনশ্রমিক, হকার, ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীসহ শ্রমজীবী মানুষকে বের হতে হয়েছে জীবিকার তাগিদে। পর্যাপ্ত শীতের পোশাক না থাকায় শীতে কাবু হয়ে পড়েছিলেন অনেকে।

Scroll to Top