ফুটপাতে হাঁটার জায়গা চেয়ে হামলায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী, কিশোর গ্রেপ্তার

ফুটপাতে হাঁটার জায়গা চেয়ে হামলায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী, কিশোর গ্রেপ্তার

পুলিশ জানায়, রাতে আহত শিক্ষার্থী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজন কিশোরকে গ্রেপ্তার করেছে। ওই কিশোর সিলেটের নয়াসড়ক এলাকার বাসিন্দা। মামলার অন্য দুই আসামি হলেন সাফু (২৪) ও সালমান (২৫) নামের দুই তরুণ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টিউশনি শেষ করে হাউজিং স্টেট থেকে লামাবাজারের দিকে হাঁটছিলেন জাকারিয়া। রিকাবীবাজার পয়েন্টের কাছে ফুটপাতে ভিড় থাকায় ওই কিশোরকে সরে দাঁড়াতে বলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর তাঁকে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে কিশোরসহ আরও কয়েকজন মিলে জাকারিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি আঘাতে তাঁর মুখ ও মাড়িতে গুরুতর জখম করে।

Scroll to Top