অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে ‘ডি গ্রুপে’ প্রথম দুম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তৃতীয় ও শেষ ম্যাচে ফিজিকে ৭-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে দলটি। তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলবে আর্জেন্টিনা।
কাতারের দোহায় আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেন উরিয়েল ওজেদা। জোড়া গোল করেন মাতেও মার্টিনেজ। সান্তিয়াগো সিলেভেইরা করেন এক গোল। অন্য গোলটি এসেছে ফিজি ডিফেন্ডার রাভুসো সুকাবুলার ভুলে।
ম্যাচের শুরু থেকে ফিজিকে চেপে ধরে আর্জেন্টিনা। ১৭ মিনিটে গোল করেন ওজেদা। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেজ। ৪৩ মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোলটিও আসে মার্টিনেজের থেকে। ৩-০ নিয়ে বিরতি আসে।
ফিরে ৫৭ মিনিটে চতুর্থ গোলটি করেন ওজেদা। ৮৮ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। পরের মিনিটে আর্জেন্টিনার ষষ্ঠ গোলটি করেন সিলভেইরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজেদের জালে বল জড়ান সুকাবুলা। ৭-০ গোলে ম্যাচ শেষ করে আর্জেন্টিনা।




