ফাইনালে মুখোমুখি বার্সা ও রিয়াল, যেভাবে দেখবেন?

ফাইনালে মুখোমুখি বার্সা ও রিয়াল, যেভাবে দেখবেন?
ফাইনালে মুখোমুখি বার্সা ও রিয়াল, যেভাবে দেখবেন?
ফুটবল বিশ্ব আজ রাতের অপেক্ষায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শিরোপার লড়াইয়ে এই এল ক্লাসিকো ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বার্সেলোনা যেখানে রেকর্ড ১৬তম সুপার কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে, সেখানে রিয়াল মাদ্রিদের লক্ষ্য ১৪তম ট্রফি নিজেদের করে নেওয়া। টানা চতুর্থবারের মতো সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট।

ম্যাচের সময় ও ভেন্যু

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোববার (১১ জানুয়ারি) ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রাত ১টায়।

বাংলাদেশ থেকে কীভাবে দেখবেন

বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না। তবে FanCode অ্যাপ-এর মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে লাইভ দেখা যাবে ম্যাচটি।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে সম্প্রচার সূচি

ইউরোপ

যুক্তরাজ্য: সন্ধ্যা ৭টা — TNT Sports

স্পেন: রাত ৮টা — Movistar

ফ্রান্স: রাত ৮টা — L’Équipe

ইতালি: Cronache

নেদারল্যান্ডস: Ziggo

জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড: Sportdigital

তুরস্ক: রাত ১০টা — TRT

যুক্তরাষ্ট্র:

লস অ্যাঞ্জেলেস: সকাল ১১টা

নিউ ইয়র্ক: দুপুর ২টা — ESPN

কানাডা:

ভ্যানকুভার: সকাল ১১টা

মন্ট্রিল: দুপুর ২টা — ESPN

ব্রাজিল: বিকেল ৪টা — ESPN

আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকা: Flow Sports, Flow TV, WIN, Servisky, America TV, Meridiano TV

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য

উত্তর আফ্রিকা ও আরব বিশ্ব: Thmanyah

সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন ও জাম্বিয়া: Startimes World Football, SPORTY

ইরান: Thmanyah

এশিয়া

চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া: স্থানীয় ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার

পোস্ট ফাইনালে মুখোমুখি বার্সা ও রিয়াল, যেভাবে দেখবেন? প্রথম হাজির বাংলা খবর.

Scroll to Top