
ফরিদপুর, ১৮ জুলাই – ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে নূরুন্নাহার নামে সাত বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার বিকেলে পদ্মা নদীর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় সাপটি তার পায়ে ছোবল দেয়।
শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রায় এক হাত দীর্ঘ সাপটিকে ধরে ফেলেন। পরে আহত শিশুকে সাপসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকদের মতে, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। রাসেল ভাইপারটি পলিথিনে ভরে হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসকদের সাপটি দ্রুত শনাক্ত করতে সুবিধা হয়েছে।
এস এম/ ১৮ জুলাই ২০২৬




