কোটা আন্দোলনে প্রিয়জন হারানোর যন্ত্রণা বহু পরিবারের ঈদ আনন্দকে ফিকে করে দিয়েছে। তাদের ঈদ কাটছে স্বজনদের স্মৃতি হাতড়িয়ে। হত্যাকাণ্ড জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানান তারা। সেই সাথে সংসার চালাতে সরকারের সহযোগিতা চান শহিদ পরিবারের সদস্যরা।