এম নাজিম এ চৌধুরী প্রাইম ব্যাংক পি্এলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে উপব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) পদ থেকে অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এম নাজিম এ চৌধুরীর ব্যবসা উন্নয়ন, বিক্রয় ও বিপণন এবং যোগাযোগ খাতে ২৫ বছরের বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ, ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও মেঘনা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।



