প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলায় ৩ জন নিহত – DesheBideshe

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলায় ৩ জন নিহত – DesheBideshe


প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলায় ৩ জন নিহত – DesheBideshe

ওয়াশিংটন, ৩০ মে – প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযান লক্ষ্য করে মার্কিন সেনাবাহিনীর চালানো হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড এই অভিযানের খবর নিশ্চিত করে জানিয়েছে যে এটি একটি মাদকবিরোধী অভিযানের অংশ ছিল।

শুক্রবার বেআইনি তৎপরতার খবর পেয়ে মার্কিন বাহিনী ওই নৌযানটিকে ধাওয়া করে। সাউথকমের পক্ষ থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

সাউথকম কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এই যৌথ টাস্কফোর্স অভিযানে হামলার একটি ভিডিও চিত্রও প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ। উল্লেখ্য যে গত কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই ধরনের অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে থাকে ভেনেজুয়েলার নৌযানগুলো।

এস এম/ ৩০ মে ২০২৬



Scroll to Top