
ঢাকা, ৭ মার্চ – খালেদা জিয়াসহ ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার দেওয়া হচ্ছে। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হবে।
শুক্রবার (৬ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-কে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হবে। আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেওয়া এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হচ্ছে।
এছাড়া অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে আরও পাঁচজন নারীকে ‘অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। এর মধ্যে— অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন পুরস্কার পাচ্ছেন।
এনএন/ ৭ মার্চ ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রয়াত খালেদা জিয়াসহ ছয় নারী পাচ্ছেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার first appeared on DesheBideshe.


