প্রধান উপদেষ্টার সাথে বিকেলে বৈঠকে বসছে বিএনপি | চ্যানেল আই অনলাইন

প্রধান উপদেষ্টার সাথে বিকেলে বৈঠকে বসছে বিএনপি | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একটি প্রতিনিধিদল দেখা করবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Scroll to Top