প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি’র দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কার্যক্রমে সংস্থাটির নিরলস ভূমিকার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার নির্দেশনা দেন।

এ সময় আনসার ও ভিডিপি’র বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মহাপরিচালক। সরকারের নীতিগত দিকনির্দেশনা অনুসরণ করে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশ্বাস প্রদান করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান।

Scroll to Top