প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস: গুরুত্বপূর্ণ বৈঠক ও ব্যস্ত সূচিতে শুরু দাফতরিক কাজ – DesheBideshe

প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস: গুরুত্বপূর্ণ বৈঠক ও ব্যস্ত সূচিতে শুরু দাফতরিক কাজ – DesheBideshe


প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস: গুরুত্বপূর্ণ বৈঠক ও ব্যস্ত সূচিতে শুরু দাফতরিক কাজ – DesheBideshe

ঢাকা, ১ জুন – পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে দাফতরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সোয়া নয়টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং দিনের নির্ধারিত কর্মসূচি শুরু করেন। দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত মন্ত্রিপরিষদ ভবনে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার সূচি নির্ধারিত রয়েছে। মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পৃথক সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর সব কর্মসূচিই সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এস এম/ ১ জুন ২০২৬



Scroll to Top