প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ

প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুজন এবং একজন সচিব ও আরেকজন গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া দুজনের মধ্যে সাবেক আমলা বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান রুলস অব বিজনেস অনুযায়ী এই দুজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ ও দায়িত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়া মো. শাকিরুল ইসলাম খানকে সচিব পদমর্যাদা দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক এবং মো. সাইয়েদ বিন আব্দুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদা দিয়ে যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

Scroll to Top