উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনে যোগ দিতে যশোরের শার্শার পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে তাকে স্বাগত জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে।
এর আগে আজ (২৭ এপ্রিল) সোমবার সকাল সোয়া ১০টায় একটি ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
যশোর সফরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শার্শায় উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যোগদান।
সফর শেষে সন্ধ্যায় আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




