বিশ্বকাপের আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স প্রথম হার দেখে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে হেরে ফাইনালের পথ থেকে ছিটকে যায় ইংলিশরা। তাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও স্পেন। আর সেখানেই ফ্রান্সকে নিয়ে যেন ছেলেখেলাই করছে ইংল্যান্ড। প্রথমার্ধে ফরাসিদের জালের ৪ গোল দিয়েছে বুকায়ো সাকারা।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হয়েছে ৪-০ ব্যবধানে। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন বুকায়ো সাকা, বাকি গোল দুটি করেছেন ডেক্লান রাইস ও এজরি কনসা।
ম্যাচের তৃতীয় মিনিটে ইংলিশদের এগিয়ে নেন ডেক্লান রাইস। ১৮ মিনিটে ব্যবধান বাড়ান এজরি কনসা। ৩৭ মিনিটে তৃতীয় গোলটি করেন সাকা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের জোড়া ও ইংল্যান্ডের চতুর্থ গোলটি করেন সাকা। ৪-০তে এগিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড।


