প্রতিরক্ষায় বিশাল বাজেট চান ট্রাম্প, খরচ কমাতে চান অন্যান্য খাতে

প্রতিরক্ষায় বিশাল বাজেট চান ট্রাম্প, খরচ কমাতে চান অন্যান্য খাতে

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ২০২৭ অর্থবছরের জন্য সামরিক খাতে আরও ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) ডলারের বিশাল বরাদ্দের প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি অন্য সামাজিক কর্মসূচিগুলোতে ১০ শতাংশ ব্যয় সংকোচন করতে চান।

বিদেশে মার্কিন স্বার্থ যখন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে, মধ্যপ্রাচ্যে যখন আরও সেনা পাঠানো হচ্ছে, যুদ্ধের প্রভাবে দেশের ভেতরে জ্বালানি তেলের আকাশচুম্বী দামে যখন পিষ্ট যুক্তরাষ্ট্রের জনগণ, তখন প্রতিরক্ষা খাতে ট্রাম্পের বিশাল বাজেট প্রস্তাব সামনে এল। তবে এই প্রস্তাব পাসের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।

উল্লেখ্য, ট্রাম্পের ব্যয়সংক্রান্ত সিদ্ধান্তের জেরে মতবিরোধের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা তৈরি হয়েছিল।

প্রতিরক্ষা খাতে প্রস্তাবিত এই বড় অঙ্কের বরাদ্দের ফলে ২০২৭ সালে বাজেট বেড়ে দাঁড়াবে ১.৫ ট্রিলিয়ন ডলারে। ২০২৬ সালের এ বাজেট ছিল ১ ট্রিলিয়ন ডলার। নতুন বাজেট প্রস্তাবে যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা হাজার হাজার সেনাসহ সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫ থেকে ৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

Scroll to Top