প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও অসংখ্য প্রতিভা ও সম্ভাবনা রয়েছে। তাই সমাজের এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

রোববার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবে প্রতিবন্ধীদের কল্যাণে ‘জাতীয় লটারি ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের হাত ধরে চলতে সহায়তা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। একটি দেশকে এগিয়ে নিতে যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকা থাকে, তেমনি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথভাবে দেখভাল না করা এবং তাদের প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত না করা তাদের প্রতি অবিচারের শামিল।

আবদুস সালাম বলেন, প্রতিবন্ধীদের মধ্যে প্রচুর মেধা ও সৃজনশীলতা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে তারা চাকরি, পেশা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে কৃষকদের ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা এবং শ্রমিকবান্ধব বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত।

প্রশাসক আবদুস সালাম আরও বলেন, যারা সুস্থভাবে চলাফেরা করতে পারি, আমাদের দায়িত্ব প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো। এই দায়িত্ব পালনে অবহেলা করলে পরকালে জবাবদিহি করতে হবে।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top