প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বড় আয়োজন ‘বাংলা খেয়াল উৎসব’। চ্যানেল আইয়ের উদ্যোগে সংস্কৃতির পরিশীলনে উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার তাগিদে খেয়াল উৎসবের এ আয়োজন। বাংলা খেয়াল উৎসব সঙ্গীত অনুরাগীদের মাঝে সুর ছড়িয়েছে।



