রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজো গাড়ির দীর্ঘ লাইন। পরিস্থিতি সামাল দিতে অনলাইন কার্ড সিস্টেম চালুর দাবি জানিয়েছেন গ্রাহকরা। তবে গ্রাহকদের প্যানিক হয়ে জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি।




