ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পরও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ক্ষমতার মোহে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও বসে নেই শেখ হাসিনা। এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন তিনি। বিদেশে পাচার করা অর্থ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাসীদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে।
রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। কিন্তু পালিয়ে যাওয়ার পরও তাঁর হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি অনুসরণ করেছেন, এখনো তা-ই করছেন।
দেশের বিভিন্ন স্থানে নাশকতার প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বিএনপির নেতা–কর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে।

