পূজামণ্ডপে নাশকতার চেষ্টাকারী ১৯ জন গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

পূজামণ্ডপে নাশকতার চেষ্টাকারী ১৯ জন গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

সারা দেশের ৩৫ হাজার পূজামণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশকতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। 

বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরির্দশন শেষে এক প্রেস ব্রিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মীয় সংস্কৃতিতে বাঁধা সৃষ্টি কারীদের আইনের আওতায় আনতে র‌্যাব তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এসময় র‌্যাব মহাপরিচালক সকল ধর্মের এই বাংলাদেশে আগামী দিনে কোন ধরনের বাঁধা-বিপত্তি ছাড়া ধর্মীয় উৎসবগুলো পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এর আগে, তিনি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

এসময় র‌্যাব ১১ এর অধিনায়ক লে: কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর সাহাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Scroll to Top