পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক

পুলিশের কর্মকর্তাদের সঙ্গে 
সাংবাদিক নেতাদের বৈঠক

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বিজ্ঞপ্তির পর গত শনিবার বিএফইউজে ও ডিইউজে একটি যৌথ বিবৃতি দেয়। এই বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেকোনো নেতা বা সংগঠনের নেতা যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, তা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের বড় কাজ হচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা যে তথ্য গোপন রাখতে চান, তা অনুসন্ধান করে বের করা এবং পেশাদারত্বের সঙ্গে জনগণকে বিস্তারিত জানানো। আশার কথা, ইতিমধ্যে প্রভাবশালী মহল সম্পর্কে কিছু তথ্যভিত্তিক খবর প্রকাশিত হয়েছে।

গতকাল ডিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র প্রথম আলোকে বলছে, পুলিশের কর্মকর্তারা বলেছেন, বাহিনীর কারও অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ বা প্রচার বন্ধের পক্ষে নন তাঁরা। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে সাংবাদিকেরা যে ক্ষুব্ধ হয়েছেন, এটি তাঁরা বুঝতে পেরেছেন। তাই এই ভুল–বোঝাবুঝি যেন আর না বাড়ে, সে জন্যই সাংবাদিক নেতাদের সঙ্গে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বৈঠকে পুলিশ কর্মকর্তারা বলেছেন, তাঁদের মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে দেশে ও দেশের বাইরের একটি চক্র সত্যতা নেই, প্রমাণ নেই, এমন অনেক সংবাদ প্রকাশ করছে এবং ভিডিও তৈরি করে প্রচার করছে।

Scroll to Top