শুভেন্দু অধিকারীর অভিযোগ, তিনি রাজ্যপালের কাছ থেকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছিল। কিন্তু পুলিশ রাজভবনের কাছে গেলে তাঁদের আটকে দিয়েছে। এমনকি তাঁকেও রাজভবনের কাছে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছে। শেষ পর্যন্ত রাজভবনে ঢুকতে না পেরে ফিরে যান শুভেন্দু অধিকারী।
ফিরে যাওয়ার সময় এই বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের বলেন, এই ঘটনা নিয়ে তিনি কালকেই (আজ শুক্রবার) হাইকোর্টে যাচ্ছেন। রাজ্যপাল এই বিষয় নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্রসচিবের কাছে প্রতিবেদন চেয়েছেন বলেও জানান তিনি।



