পুতিন ও আরাগচির বৈঠক: মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার প্রতিশ্রুতি – DesheBideshe

পুতিন ও আরাগচির বৈঠক: মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার প্রতিশ্রুতি – DesheBideshe


পুতিন ও আরাগচির বৈঠক: মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার প্রতিশ্রুতি – DesheBideshe

মস্কো, ২৭ এপ্রিল – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে ইরানি জনগণ চলমান কঠিন সময় কাটিয়ে উঠবে এবং ওই অঞ্চলে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে।

বৈঠকে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে ইরানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছিল মস্কো।

উত্তেজনা প্রশমনের উপায় হিসেবে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় গচ্ছিত রাখার প্রস্তাবও বারবার দিয়ে আসছে ক্রেমলিন। তবে এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী বৈঠককালে পুতিন আরাগচিকে বলেন যে আঞ্চলিক স্বার্থ রক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিত করতে রাশিয়া সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও উল্লেখ করেন যে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে তিনি একটি বিশেষ বার্তা পেয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট তেহরানের সাথে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

গত বছর রাশিয়ার সাথে ২০ বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছিল ইরান। এছাড়া রাশিয়ার সহযোগিতায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নতুন দুটি ইউনিট নির্মাণের কাজ চলমান রয়েছে।অন্যদিকে ইরানের পক্ষ থেকেও রাশিয়াকে প্রয়োজনীয় ড্রোন সরবরাহ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে আরাগচি রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬



Scroll to Top