নোয়াখালীর চাটখিল পৌরসভায় পুকুরে পানি সেচের মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা একটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) ও তাঁর আট বছর বয়সী ছেলেসন্তান রাহুল চন্দ্র ঘোষ।



