পিরোজপুর–৩ আসনে পোস্টাল ভোটকেন্দ্র ছাড়া বাকি ৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ প্রতীকে রুহুল আমিন দুলাল বিজয়ী হয়েছেন। তিনি ৬৩ হাজার ১৩২ ভোট পেয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী রুস্তম আলী ফরাজী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬২৩ ভোট। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী শামীম হামিদী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩১২ ভোট। মঠবাড়িয়া উপজেলা প্রশাসন এ তথ্য ঘোষণা করেছে।



