পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ

পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (অনুসন্ধান) শাহ মনি জিকো প্রথম আলোকে বলেন, গত ৯ নভেম্বর রাত থেকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন লাইনে যুক্ত হওয়ার জন্য ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটও মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্ধ করে দিতে হয়েছে। তিনি আরও বলেন, সাত দিন পর আবার এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমাদের বিদ্যুৎকেন্দ্রের জন্য সুইচিং পয়েন্ট নির্মাণসহ সব কাজ সম্পন্ন করতে হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করতে পারব।’

Scroll to Top