পাবনার রূপপুরে রাশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার করল পুলিশ – DesheBideshe

পাবনার রূপপুরে রাশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার করল পুলিশ – DesheBideshe

পাবনার রূপপুরে রাশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার করল পুলিশ – DesheBideshe

পাবনা, ০৫ জানুয়ারি – পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে রাশিয়ার এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গ্রিন সিটির ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে অ্যাটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (২৮) এর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (আরেক রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে এসে মেঝেতে নিথর অবস্থায় রাইবাকভ মাকসিমকে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক ও ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হয়। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানিটি রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করবে।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬



Scroll to Top