
লালমনিরহাট, ১৭ ফেব্রুয়ারি – লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বসুন্ধরা শুভসংঘের পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সাহেবডাঙ্গা স্টেডিয়াম প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. সুমন ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির উপদেষ্টা আফতাবুজ্জামান রতন, মো. মাসুদ রানা ও সাহানাজ পারভীন। সভায় বক্তারা বলেন যে সমাজ থেকে মাদক নির্মূল এবং বাল্যবিয়ে প্রতিরোধে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা নতুন কমিটির এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি তানিয়া নেহা ও মো. রাশিকুজ্জামান রতন, সহসম্পাদক মোছা. সুরভী, যুগ্ম সম্পাদক মমিনুর ইসলাম ও জুয়েল হাসান মারুফ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক তামীম ইকবাল তুষার, দপ্তর সম্পাদক মো. পলাশ ইসলাম, সহদপ্তর সম্পাদক গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মো. মাসুদ হোসেন এবং সহকোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ সাদ উপস্থিত ছিলেন। সভায় আরও অংশ নেন নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. সুরভী, ইভেন্ট সম্পাদক মো. রাকিব হাসান রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হোসেন আলী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলমগীর ইসলাম,
সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাকিব, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক রেজওয়ান ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সম্রাট হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খাদিমুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাওসিফ ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মো. এমদাদুল হক এবং সদস্য মোছা. আমেনা আক্তার ও সুখি আক্তার।
এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬





