পাকিস্তান থেকে দেশে ফিরবেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

পাকিস্তান থেকে দেশে ফিরবেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধিনায়ক চারিত আসালাঙ্কা ও ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো অসুস্থতার কারণে দেশে ফিরবেন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না এই দুই খেলোয়াড়। এ সতকর্তামূলক পদক্ষেপের কারণে ভবিষ্যৎ দায়িত্বে ফেরার আগে তাঁরা পর্যাপ্ত চিকিৎসা ও সময় পাবেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসালাঙ্কার অনুপস্থিতিতে ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। বদলি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েকেও দলে নেওয়া হয়েছে।

Scroll to Top