পাকিস্তান ছাড়ার গুজব উড়িয়ে দিলেন সরফরাজ | চ্যানেল আই অনলাইন

পাকিস্তান ছাড়ার গুজব উড়িয়ে দিলেন সরফরাজ | চ্যানেল আই অনলাইন
পাকিস্তান ছাড়ার গুজব উড়িয়ে দিলেন সরফরাজ | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ‘ভবিষ্যৎ নিয়ে হতাশ এবং আশাহীন’ হয়ে পড়েছেন। এজন্য তিনি পাকিস্তান ছেড়ে যুক্তরাজ্যে ঠিকানা গেড়েছেন এমন গুজব ছড়িয়েছে গণমাধ্যমে। তবে সেই খবরকে নাকোচ করে দিয়ে ডানহাতি এ ব্যাটার বলেছেন, এমন কথা তিনি চিন্তাও করেন না।

এ সংক্রান্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশ ছাড়া সত্ত্বেও সরফরাজ ‘পাকিস্তান ক্রিকেটের সাথে তার সংযোগ বজায় রাখতে চেষ্টা’ করছেন এবং ২০২৪ পিএসএলে তাকে পাওয়া যাবে সে বিষয়টিও নিশ্চিত করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যমে ‘জোরালোভাবে অস্বীকার’ করে বলেছেন, ‘আমি পাকিস্তান ছাড়ার কথা চিন্তাও করতে পারি না। এমন সূক্ষ্ম খবর প্রচারের আগে সেটা নিশ্চিত হয়ে নিন। এমন খবর দেখে দুঃখ পেয়েছি।’

পাকিস্তানের হয়ে ৫৪ টেস্ট খেলা সরফরাজ ৩৭.৪১ গড়ে ৩০৩১ রান এবং ১৮২ টি ডিসমিসাল করেছেন। পাকিস্তানি উইকেটকিপারদের মধ্যে অন্য কারও এত রান নেই। ২০২৩ সালে মোহাম্মদ রিজওয়ানের জায়গায় তাকে স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু পার্থে দুবার খারাপ করার পর তাকে জায়গা ছেড়ে দিতে হয়।

Scroll to Top