Last Updated:
Babar Azam vs India- ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত ৯টি ওডিআই ম্যাচ খেলেছেন বাবর। আর ৮ ইনিংসে করেছেন ২৪১ রান। গড় ৩০.১২। স্ট্রাইক-রেট ৭৬.২৬।

দুবাই: পাকিস্তানের বিরাট কোহলি বলে ডাকেন তাঁকে অনেকে। তবে ভারতের সামনে পড়লেই তাঁর সব স্কিল, ফর্ম হাওয়া!
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আবার ফ্লপ পাকিস্তানের তারকা বাবর আজম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের কাছ থেকে প্রতিবার পাকিস্তানের আওয়ামের প্রত্যাশা থাকে, বিশেষ করে ভারতের ম্যাচ হলে। আর তিনি বারবার আশাহত করেন পাকিস্তানের জনতাকে।
আরও পড়ুন- ‘ভেলকি’ পিচে ভারতের কাজ কঠিন করল পাকিস্তান! ৩০০ বলে যা টার্গেট, আজ খেলা জমবে!
ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন। এদিন আবার ফ্লপ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বড় ইনিংস খেলার স্বপ্ন শেষ করে দেন হার্দিক পান্ডিয়া। এদিন মাত্র ২৩ রান করার পর ড্রাইভ করার চেষ্টা করেছিলেন বাবর। উইকেটের পিছনে কেএল রাহুলের হাতে সহজ ক্যাচ দেন তিনি। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বাবরের রেকর্ড বরাবর খারাপ। এদিনও সেই রেকর্ড অক্ষত।
ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত ৯টি ওডিআই ম্যাচ খেলেছেন বাবর। আর ৮ ইনিংসে করেছেন ২৪১ রান। গড় ৩০.১২। স্ট্রাইক-রেট ৭৬.২৬। এই আট ইনিংসে বাবরের ব্যাট থেকে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে। ভারতের বিপক্ষে বাবর চোকার্স হিসেবে প্রমাণিত।
আরও পড়ুন- ৯ মার্চ আবার ধাক্কা খাবে গোটা দেশ, বড় তারকা নেবেন অবসর! ভারত-পাক ম্যাচে ইঙ্গিত
গত এক বছরের তাঁর ওয়ানডে পরিসংখ্যান স্পষ্ট বলছে, বাবর ফর্মে আছেন। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলা হলেই তিনি আর বড় রান করতে পারেন না। গত বছর ২৩ ফেব্রুয়ারি থেকে এই বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাবর ১১টি ওয়ানডে ম্যাচে ৪১.৮৮ গড়ে ৩৭৭ রান করেছেন। সেরা স্কোর ছিল ৭৩। যদিও কোনও সেঞ্চুরি করতে পারেননি। অথচ ভারতের সামনে পড়লেই তিনি আর রান পান না!
Kolkata,West Bengal
February 23, 2025 8:32 PM IST
‘ভেলকি’ পিচে ভারতের কাজ কঠিন করল পাকিস্তান! ৩০০ বলে যা টার্গেট, আজ খেলা জমবে!



