মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে এসে অল্প পুঁজি তুলেও বড় জয় এনেছে বাংলাদেশ। বোলিং তাণ্ডবে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে পঞ্চাশের পরই। ৫৪ রানের বিশাল জয়ে ফাইনালে পৌঁছেছে টিম টাইগ্রেস।
ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফাহিমা খাতুনদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান হাফসা খালিদ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নেমে ১৬.৪ ওভারে ৫৬ রান করে গুটিয়ে যায় পাকিস্তান।
ওপেনার ইশমা তানজিম ১২, শামিমা সুলতানা ১৩, শারমিন সুলতানা ১৫ রান করেন। অন্যপ্রান্তে ফাহিমা টেনে নেন, ৫ চারে ৩২ বলে ৪২ রান করেন। আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
পাকিস্তানের হয়ে হাফসা ২টি এবং ১টি করে উইকেট নেন ওয়াহিদা আক্তার, মমিনা রিয়াসাত, আনোশা নাসির, ওমাইমা সোহেল।
লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয় পরে পাকিস্তানের মেয়েরা। শাওয়াল জুলফিকার সর্বোচ্চা ১৪, হাফসা ১২ এবং ইউসরা আমির ১১ রান করেন। আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা, ফাহিমা ২টি করে উইকেট নেন। ফারিয়া তৃষ্ণা, ফাতেমা জাহান এবং ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেনে।
দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনেল্র টিকিট নিশ্চিত করে ভারত। ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে রোববার বাংলাদেশ সময় ১টায় তাদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা



