পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে দোষীদের বিচারের দাবিতে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি

পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে দোষীদের বিচারের দাবিতে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি

Last Updated:

Panskura case: “যেভাবে তদন্ত চলছে, তাতে করে পাঁশকুড়া কাণ্ডও আরজি করের মতো ধামা চাপা পড়ে যাবে,” পাঁশকুড়া ধর্ষণ নিয়ে সরকারকে আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাশকুড়া ধর্ষণ কাণ্ড নিয়ে ঘটনাস্থল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

 প্রতীকী ছবিপাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে দোষীদের বিচারের দাবিতে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি
প্রতীকী ছবি

পাঁশকুড়া: “যেভাবে তদন্ত চলছে, তাতে করে পাঁশকুড়া কাণ্ডও আরজি করের মতো ধামা চাপা পড়ে যাবে,” পাঁশকুড়া ধর্ষণ নিয়ে সরকারকে আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাশকুড়া ধর্ষণ কাণ্ড নিয়ে ঘটনাস্থল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

সেখানে দোষীদের শাস্তির দাবিতে হাসপাতালের সামনে কংগ্রেসীরা অবস্থানে বসেন। সেখানে শুভঙ্কর বলেন, “যেভাবে চলছে তাতে করে পাঁশকুড়ার এই ঘটনাও আরজি কর কাণ্ডের মতো ধামা চাপা পড়ে যাবে!”

হাসপাতাল সুপার ছুটিতে, হাসপাতালে তাঁকে না পেয়ে সুপারকে ফোন করে হাসপাতাল নিয়ে বিস্তর অভিযোগ শোনান কংগ্রেস নেতা। শুভঙ্কর সরকার এদিন সাংবাদিক বলেন, “ডেপুটি সুপার থাকা প্রয়োজন। কিন্তু এই হাসপাতালে ওই পদ নেই”। অভিযুক্ত আব্বাসের বিরুদ্ধে যাতে সুপার নিজে পদক্ষেপ নেন, সেই নিয়ে তিনি দাবি জানান।

তিনি বলেন, “যেভাবে চলছে তাতে করে এই কেসটাও আর কিছুদিন পরেই আর জি করের মত অবস্থা হবে। এই হাসপাতালে অবিলম্বে একটি কমপ্লেইন বক্স এর ব্যবস্থা করা উচিত। সেটাও হবে ডিজিটাল কমপ্লেইন। আব্বাস কার সুপারিশে চাকরি পেয়েছিল সেই প্রশ্ন তোলেন এবং রিলেইবেল নামক প্রাইভেট সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করার কথা বলেন। একটি সরকারি হাসপাতালে নির্যাতনের ঘটনা নিন্দনীয়। রোগী কল্যাণ সমিতি সব রাজনৈতিক দলের লোক নিয়ে গঠন করা দরকার। আর জি করের ঘটনায় যৌন লালসা সামনে রেখে আসল ঘটনা পেছনে রাখা হয়েছিল। এই স্থানেও আসল ঘটনা পেছনে রয়েছে”।

Scroll to Top