‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মানবিক সংকট সৃষ্টি করতে পারে’ | চ্যানেল আই অনলাইন

‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মানবিক সংকট সৃষ্টি করতে পারে’ | চ্যানেল আই অনলাইন

ভারতের পশ্চিমবঙ্গে ভোটাধিকার হরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার যেকোনো চেষ্টা এই অঞ্চলে নতুন মানবিক সংকট সৃষ্টি করতে পারে।

আজ (৯ মে) শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত “সংস্কারের অচলাবস্থা: করণীয় কী” শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ ডায়ালগ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ভারতে বসবাসরত সব সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

একই সঙ্গে তিনি গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, রাজপথ হবে অধিকার আদায়ের শেষ আশ্রয়স্থল।

Scroll to Top