পশ্চিমবঙ্গে লোকসভার ভোটে সাবেক শ্বশুর–জামাতা ও স্বামী–স্ত্রীর লড়াই

পশ্চিমবঙ্গে লোকসভার ভোটে সাবেক শ্বশুর–জামাতা ও স্বামী–স্ত্রীর লড়াই

এদিকে বাঁকুরার বিষ্ণুপুর আসনের লড়াইও এবার হবে জমজমাট। এই আসনে বিজেপির মনোনয়ন পেয়েছেন দুবারের সংসদ সদস্য সৌমিত্র খাঁ। আর এই আসনে তাঁর প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের মনোনয়ন পেয়েছেন সৌমিত্র খাঁর সাবেক স্ত্রী সুজাতা মন্ডল। বনিবনা না হওয়ায় আদালতের মাধ্যমে সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডলের মধ্যে বিবাহবিচ্ছেদ হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি।

সৌমিত্র খাঁ ২০১৪ সাল থেকে সংসদ সদস্য। তিনি বলেছেন, এবারও বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি। প্রতিপক্ষ কোনো বিষয়ই হবে না।

আর সুজাতা মন্ডলও জোরের সঙ্গে বলেছেন, দিদির উন্নয়নের ছোঁয়ায় তিনি পার পেয়ে যাবেন। বিপুল ভোটে জিতবেন। ৪ জুন ফলাফলে সেই ছবিই ফুটে উঠবে।

সৌমিত্র খাঁ ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন। তিনি এখন বিজেপির ভারতীয় জনতা যুব গোষ্ঠীর রাজ্য সভাপতি।

Scroll to Top