পশ্চিমবঙ্গে প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ, দপ্তর বণ্টন হবে নতুন মন্ত্রীদের

পশ্চিমবঙ্গে প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ, দপ্তর বণ্টন হবে নতুন মন্ত্রীদের

শপথ নেওয়ার পর প্রথমবার নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) রাজ্য সচিবালয় নবান্নে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করবেন তিনি।
পশ্চিমবঙ্গে প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ, দপ্তর বণ্টন হবে নতুন মন্ত্রীদের
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকের প্রধান আলোচ্যসূচিতে রয়েছে সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের দপ্তর বণ্টন, প্রশাসনিক দায়িত্ব নির্ধারণ এবং সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা। এই বৈঠক থেকেই নতুন সরকারের অগ্রাধিকার ও প্রশাসনিক দিকনির্দেশনা স্পষ্ট হতে পারেবলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার (৯ মে) শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। তার প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নবান্ন ও আশপাশের এলাকায় টহল বাড়িয়েছে কলকাতা পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেছেন।

এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির একটি গাড়ি ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল। সন্দেহভাজনদের খুঁজতে উত্তর প্রদেশে গেছে পুলিশের একটি দল।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিবিরোধী শক্তিগুলোকে এক থাকার আহ্বান জানান। তবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিপিআইএম ও কংগ্রেস। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, অপরাধ, দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে গ্রহণ করা হবে না।

Scroll to Top