পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার ঘটনায় দুই শুটার গ্রেফতার | চ্যানেল আই অনলাইন

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার ঘটনায় দুই শুটার গ্রেফতার | চ্যানেল আই অনলাইন

ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা মামলার দুই শুটারকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

এই বিষয়ে র‌্যাব-৪ সদরদপ্তরে আজ বিস্তারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নিহত কিবরিয়া ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন।

গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুরের ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের দোকানে মুখোশধারী তিন সন্ত্রাসী কিবরিয়াকে কাছ থেকে গুলি করে হত্যা করে। ঘটনার পর তারা ব্যাটারি চালিত অটোরিকশায় পালানোর সময় চালককে কোমরে গুলি করে আহত করে।

নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা হত্যাকাণ্ডের অভিযোগে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজনের এ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয় উল্লেখ করা হয়েছে।

Scroll to Top