পল্লবী থানা সূত্রে জানা যায়, ৪ আগস্ট মিরপুর-১০–এ সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র–জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন মো. আবিদ। এ সময় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। হামলায় ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হন আবিদ। পরে তাঁকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
থানা সূত্র আরও জানায়, ওই ঘটনায় আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা হয়। তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


