পল্টনে ট্রাক-বাস সংঘর্ষ, মাঝে চাপা পড়ে রিকশা আরোহী নিহত

পল্টনে ট্রাক-বাস সংঘর্ষ, মাঝে চাপা পড়ে রিকশা আরোহী নিহত

পুলিশ বলছে, ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ বলেন, ভোর পাঁচটার দিকে পল্টন মোড়ে একটি বাস ও পেঁয়াজবোঝাই একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মাঝে ব্যাটারিচালিত একটি রিকশা চাপা পড়ে। এতে রিকশার আরোহী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ দুর্ঘটনায় রিকশাচালক সামান্য আহত হয়েছেন।

Scroll to Top