পর্তুগালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা।
মোহাম্মদ পুর্বে হিন্দু ধর্মের অনুসারী হলেও কিছুদিন আগে তিনি মুসলিম হয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি রোজা রাখতেন, নামাজ আদায় করতেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমান। তিনি পর্তুগালের ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় বসবাস করতেন। সেখানে তিনি স্থানীয় একটি রেস্তরাঁয় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।
তার এই অকাল মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছাঁয়া। এছাড়া প্রবাসে থাকা সহকর্মী ও বন্ধুদের মাঝেও নেমে এসেছে গভীর শোক।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।




