পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস | চ্যানেল আই অনলাইন

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস | চ্যানেল আই অনলাইন

২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে হোর্হে জেসুসকে নিয়োগ দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। ৭১ বর্ষী এই কোচের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে।

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব ছাড়েন স্প্যানিশ কোচ রবের্তো মার্টিনেজ। তার স্থলাভিষিক্ত হলেন জেসুস, যিনি মে মাসে আল নাসেরকে সৌদি প্রো লিগ শিরোপা জিতিয়ে বিদায় নেন।

৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম কোন জাতীয় দলের দায়িত্ব পেলেন জেসুস। এর আগে তিনি আল নাসেরে ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সকে কোচিং করিয়েছেন। এছাড়া বেনফিকাকে ১০টি শিরোপা জেতানোর পাশাপাশি ব্রাজিলের ফ্লামেঙ্গো ও সৌদির আল হিলালের হয়েও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

পর্তুগালের হয়ে জেসুসের প্রথম ম্যাচ আগামী ২৪ সেপ্টেম্বর, নেশনস লিগের গ্রুপ ‘ডি’-তে ওয়েলসের বিপক্ষে।

Scroll to Top