পরের বিশ্বকাপে চোখ রেখে মিয়ামিতে চুক্তি বাড়াতে চলেছেন মেসি? | চ্যানেল আই অনলাইন

পরের বিশ্বকাপে চোখ রেখে মিয়ামিতে চুক্তি বাড়াতে চলেছেন মেসি? | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে লিওনেল মেসির। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেজর লিগ সকারের দলটির হয়ে খেলতে পারেন বিশ্বজয়ী তারকা।

অবশ্য চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছি বিষয়টি। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত একবছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্লেষকদের ধারণা, ২০২৬ বিশ্বকাপে খেলার পরিকল্পনা নিয়ে এমন সিদ্ধান্তে আসতে চলেছেন মেসি।

সম্প্রতি উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে চুক্তি নবায়ন করেছে মিয়ামি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষ পর্যন্ত ক্লাবের হয়ে খেলবেন। এর একদিন আগে মেসির জাতীয় দল ও বার্সেলোনার সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানোকে কোচ হিসেবে নিয়োগ দেয় ক্লাবটি।

ইন্টার মিয়ামিতে মেসি যোগ দেয়ার পর দুটি সাফল্য পেয়েছে ক্লাবটি। লিগস কাপ জয়ের পর সাপোটার্স শিল্ড জিতেছে মিয়ামি। সেকারণে একবছর বেশি রাখার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সম্প্রতি ক্লাবের অন্যতম মালিক হোর্হে মাস জানিয়েছেন এমন।

GOVT

২০২৬ বিশ্বকাপ গড়াবে জুনে, আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। চুক্তি নবায়ন করলে বিশ্বকাপ চলাকালীন মেসি যুক্তরাষ্ট্রেই থাকবেন। সে কারণে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ খেলার বিষয়টি মাথায় রেখেই চুক্তি নবায়ন করতে চলেছেন মিয়ামির সঙ্গে।

Chokroanimation

Scroll to Top