পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, হলিউডে শোকের ছায়া

পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, হলিউডে শোকের ছায়া

সাম্প্রতিক বছরগুলোয়ও তিনি পর্দায় সক্রিয় ছিলেন। টেলিভিশন সিরিজ ‘নিউ গার্লে’ তিনি অভিনয় করেন। পাশাপাশি জনপ্রিয় সিরিজ ‘দ্য বিয়ারের’ চতুর্থ মৌসুমে ব্যবসায়ী অ্যালবার্ট শ্নুর চরিত্রেও তাঁকে দেখা যায়।

হলিউডে শোকের ছায়া
এই মর্মান্তিক ঘটনায় বিশ্বজুড়ে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হলিউডের অন্যতম সম্মানিত এই পরিচালক ও তাঁর স্ত্রীর মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা শোক জানিয়েছেন।

পরিচালক পল ফেইগ লেখেন, ‘রব আমার অন্যতম নায়ক। তাঁকে বন্ধু বলতে পারাটা ছিল আমার জীবনের বড় সম্মান।’ অভিনেতা পল ওয়াল্টার হাউজার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রিয় পরিচালকের মৃত্যুতে আমি শোকাহত। “আ ফিউ গুড মেন” ছবিটি দেখেই আমি অভিনেতা হতে চেয়েছিলাম। ক্যামেরার পেছনে রবের কাজই আমাকে পরিচালনায় আগ্রহী করেছে।’

অভিনেতা জশ গ্যাড বলেন, ‘রব রাইনার ও তাঁর স্ত্রী মিশেল ছিলেন সবচেয়ে দয়ালু ও সহানুভূতিশীল মানুষদের মধ্যে। রব সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।’
অভিনেত্রী ভার্জিনিয়া ম্যাডসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘রব, আমাদের জীবনে এত আনন্দ এনে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জীবন ও প্রতিভা সব সময় সর্বোচ্চ মাত্রায় উজ্জ্বল ছিল।’

পরিচালক জো রুশো লেখেন, ‘আমরা সত্যিই একজন ভালো মানুষকে হারালাম।’

Scroll to Top